1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

মৈশাদীর ৪ নং ওয়ার্ডে বিএনপির সমর্থন প্রত্যাশী জসিম উদ্দিন

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন মোঃ জসিম উদ্দিন।

 দলীয় সমর্থন পেলে ওয়ার্ডবাসীর পাশে থেকে জনসেবা ও এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মোঃ জসিম উদ্দিন মৈশাদী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ হামিদ এবং মাতার নাম জয়তুন নেছা। ১ জানুয়ারি ১৯৮৯ সালে জন্মগ্রহণকারী জসিম উদ্দিন বিবাহিত। শিক্ষাগত যোগ্যতা নবম শ্রেণি পর্যন্ত এবং বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে জড়িত।

দলীয় সমর্থনের জন্য দেওয়া জীবনবৃত্তান্তে জসিম উদ্দিন উল্লেখ করেছেন, তিনি ৬নং মৈশাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য।

 এছাড়া তিনি ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য এবং ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আসন্ন নির্বাচনে তিনি ৬নং মৈশাদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হতে আগ্রহী। তার দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা বা হামলার ঘটনা নেই।

দলীয় সমর্থনের আবেদনপত্রে জসিম উদ্দিন অঙ্গীকার করেছেন, তিনি দলের নির্দেশনা মেনে চলবেন এবং দলের প্রতি আনুগত্য বজায় রাখবেন। পাশাপাশি দলীয় যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে আসন্ন নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশা করছেন মোঃ জসিম উদ্দিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট