

মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মোঃ খায়রুল বাসার। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সফিকুর রহমান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল বেপারী, সাংগঠনিক সম্পাদক মোজ্জামেল মজুমদার, মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান বাবলু, সদস্য সচিব, জিএম শাহীন বেপারী, সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থীরা তাদের বায়োডাটা জমা দেন। চেয়ারম্যান পদে সমর্থন প্রত্যাশীরা হলেন, মৈশাদী ইউনিয়নেে সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ও চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি,
মোঃ মনিরুজ্জামান মানিক পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান, আবু জাফর সালেহ অলি পাটওয়ারী, চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি,
মুহাম্মাদ এনায়েত উল্লাহ খোকন, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান স্বপন ও মৈশাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক,
ইমরান খান ইমু।
ইউপি সদস্য পদে ১নং ওয়ার্ডে সমর্থন প্রত্যাশীরা হলেন, আঃ মজিদ মৃধা, মোঃ হাকিম গাজী ও মোঃ জসিম গাজী। ২নং ওয়ার্ডে,মোঃ কালাম বেপারি ও মোঃ মোবারক গাজী। ৩নং ওয়ার্ডে,মোঃ রুবেল আহমেদ বাবু, আবুল কাশেম বেপারী, মোঃ মহাসিন খান, মোঃ মাসুদ চৌধুরী, মোঃ সহিদ গাজী ও মোঃ জাকির হোসেন মিজি।
৪নং ওয়ার্ডে,মোঃ লিটন খান ভুট্টু, মোঃ জসিম উদ্দিন খান, মোঃ মানিক গাজী ও মোঃ সোলেমান গাজী। ৫নং ওয়ার্ডে মোঃ খোকন বেপারি, মোঃ শাহাজান রাজা, মোঃ আকবর রাজা, মোঃ আরিফ বেপারী ও মোঃ সাহাদাত বেপারি। ৬নং ওয়ার্ডে মোঃ আমির হোসেন গাজী ও মোঃ দেলোয়ার সরদার।
৭নং ওয়ার্ডে মোঃ জাকির খান রানা ও মোঃ বারেক খান। ৮নং ওয়ার্ডে মোঃ বিল্লাল খান ও মোঃ জাকির হোসেন মুন্সি। ৯নং ওয়ার্ডে মোঃ হোসেন সরকার ও মোঃ শরীফ বেপারি।
এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ইভা আকতার ও রহিমা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে নিলুফা বেগম এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে আয়েশা বেগম ও কাজল বেগম বিএনপির সমর্থন প্রত্যাশী হিসেবে বায়োডাটা জমা দিয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থন প্রত্যাশীদের এ তৎপরতায় মৈশাদী ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ আরও জোরালো হয়ে উঠেছে।