1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

শুভ মহালয়া আজ, শুরু দুর্গাপূজার ক্ষণগণনা

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
শুভ মহালয়া আজ, শুরু দুর্গাপূজার ক্ষণগণনা

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ। মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হবে।

মহালয়া তিথি শারদীয় দেবীর পূজা শুরুর সময়ের পাশাপাশি পরলোকগত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ বা জলদানের মাধ্যমে শ্রদ্ধা জানানোর দিন হিসেবেও পালিত হয়। পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনা হয়। পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণের তিথিই মহালয়া।

মহালয়ার ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যে দেবী দুর্গাকে আহ্বান জানানো হবে। বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে মহালয়ার ঘট স্থাপন, বিশেষ পূজা, চণ্ডীপাঠ ও চণ্ডীপূজার আয়োজন করা হবে। এদিন থেকেই মূলত দুর্গাপূজার দিন গণনা শুরু হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার ভোরে প্রয়াত আত্মীয়স্বজন ও পূর্বপুরুষদের উদ্দেশে জল, তিল ও অন্ন উৎসর্গ করে তর্পণ করা হয়। অনেকে পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। মহালয়া উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজা কমিটি ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ভোর থেকে নানা আয়োজন থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ের প্রধান পুরোহিত সাধন চক্রবর্তী জানান, এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসবেন এবং নৌকায় চড়ে বিদায় নেবেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানিয়েছেন, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, দুর্গাপূজার মণ্ডপগুলোর জন্য সরকারি অনুদান ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি তিন দিন পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানানো হয়েছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি থাকবে।

দুর্গাপূজাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে পূজা কমিটি, মন্দির ও মণ্ডপগুলোতে প্যান্ডেল নির্মাণ, সাজসজ্জা, প্রতিমা স্থাপন ও আলোকসজ্জার কাজ চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট