1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বার-এট-ল ডিগ্রির জন্য কোয়ালিফাই করলেন কচুয়ার মো. মোশারফ হোসেন রুবেল

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
বার-এট-ল ডিগ্রির জন্য কোয়ালিফাই করলেন কচুয়ার মো. মোশারফ হোসেন রুবেল

যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘দ্য অনারেবল সোসাইটি অব লিনকন্স ইন’ থেকে ‘বার-এট-ল’ ডিগ্রির জন্য কোয়ালিফাই হয়েছেন মোশারফ সলিসিটরস-এর প্রধান আইনজীবী এবং কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. মোশারফ হোসেন রুবেল।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) যুক্তরাজ্যের ‘সিটি সেন্ট জর্জ ইউনিভার্সিটি অব লন্ডন’ থেকে বার ভোকেশনাল স্টাডিজ সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি এ ডিগ্রি অর্জনের যোগ্যতা লাভ করেন।

এর আগে যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার’ থেকে আইন বিষয়ে ‘একাডেমিক এক্সিলেন্স’সহ স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেন মো. মোশারফ হোসেন রুবেল।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর (এমএ), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) থেকে এমবিএ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

শিক্ষাজীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড

চাঁদপুর জেলার কচুয়া থানার ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামে মো. মোশারফ হোসেন রুবেলের জন্ম। তিনি চাপাতলী লতিফিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী। তাঁর পিতা আব্দুস সালাম ব্যবসা করতেন। তাঁর বড় ভাই মো. মনির হোসেন ফ্রান্স প্রবাসী এবং মো. সোহরাব হোসেন ব্যবসায়ী। তাঁর স্ত্রী ফারজানা ইয়াসমিন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী।

শিক্ষাজীবনের পাশাপাশি তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন। নিজ ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। পরে ২০২০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল কচুয়া উপজেলা শাখার সদস্য সচিবের দায়িত্ব পান।

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের দুঃসময়ে তিনি আইনি সহায়তা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তাঁর সাফল্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উন্নতি ও সাফল্য কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট