1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলব বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচন।
গত ১০ অক্টোবর সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তায় বিরতিহীন ভাবে মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩শ’২০ ভোটারদের মধ্যে প্রয়োগ হয়েছে ১২শ’৪৭ জন। মোট ভোটের ৯৪ দশমিক ৪৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। ৭৩জন ভোট প্রয়োগ করেনি।
নির্বাচনে ২১ টি পদের মধ্যে ২টি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে দপ্তর সম্পাদক পদে হানিফ প্রধান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে শাহজালাল।
এছাড়া ১৯ টি পদে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মোট ভোটের মধ্যে ৭৩টি ভোট কাস্ট হয়নি।
বণিক সমিতি নির্বাচন পর্যবেক্ষণ করেছেন,,
মতলব দক্ষিণ উপজেলার প্রশাসক কে এম ইমাম ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথুলা, মতলব দক্ষিণ চাঁদপুর এবং মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক। যুবদলের কেন্দ্রীয় ১ নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,,,
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, পৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম সাগর এবং উপজেলাও পৌরসভার বিভিন্ন কর্মকর্তারা।
বণিক সমিতি নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন এবং পরাজিত হয়েছেন তাদের নাম সমূহ…….
নির্বাচনে সভাপতি পদে মজিবুর রহমান সরকার ৫১৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ফয়সাল সরকার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হন।
সভাপতি পদে মজিবুর রহমান সরকারের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মো. লোকমান হোসেন পেয়েছেন ৪৫২ ভোট। সাধারণ সম্পাদক পদে ফয়সাল সরকারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুকুল ইসলাম পেয়েছেন ৩০৪ ভোট।
নির্বাচনে সহ-সভাপতি পদে মো. কালাম হোসেন ৬৮৩ ভোট, সাইফুল ইসলাম লিংকন ৪৪৫ ভোট এবং গণেশ চন্দ্র ভৌমিক ৪০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন হান্নান ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফর রহমান জাকির পেয়েছেন ৫২২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. সবুজ ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাসান মাহমুদ পেয়েছেন ৪০৯ ভোট।
প্রচার সম্পাদক পদে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির ৮৫৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক মাহফুজ মল্লিক পেয়েছেন ২৮১ ভোট।
কোষাধ্যক্ষ পদে মো. কামাল বেপারী ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী শাখাওয়াত হোসেন পেয়েছেন ৩৭৫ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে মো. জুয়েল হোসেন ৫৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমাছ মিয়া পেয়েছেন ৫৫৬ ভোট। সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মেহেদী দেওয়ান ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ দাস পেয়েছেন ৫৭২ ভোট।
হিসাবরক্ষক পদে মো. রাফেল ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রেজাউল করিম পেয়েছেন ৩৮৪ ভোট।
সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন সজিব দেওয়ান (৭৬০ ভোট), জসিম উদ্দিন বাচ্চু (৮৫৭ ভোট), মো. মোতালেব কাজী (৫৪৮ ভোট), মো. মনসুর আহমেদ (৬৭৭ ভোট), মিনহাজ হোসেন মিনার (৬৫৬ ভোট), সঞ্জয় কুমার ঘোষ (৮১৩ ভোট) এবং খোকা মিয়া (৫৬১ ভোট)।

ব্যবসায়ীদের ভোটে নতুন নেতৃত্ব হওয়ার প্রক্রিয়া সম্পন্
নতুন নেতৃত্ব বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট