1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ

ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি: কচুয়া উপজেলার ৬৩নং দক্ষিণ ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষানুরাগী ও উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আব্দুল ওয়াদুদ মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসরিন আক্তার। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আফরোজ, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ হাশমত উল্লাহ, মানিক হোসেন, আয়েশা আক্তার ওমর ফারুক, অভিভাবক খাদিজা আক্তার, মোহাম্মদ মাসুদ, খোরশেদ আলম মজুমদার এবং সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন ও হাসিনা আক্তার।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদার ক্যাচমেন্ট এলাকার বিদ্যালয়ে আসার উপযোগী শিশুদের শতভাগ ভর্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিশুদের নিজের সন্তানের মতো স্নেহ, মায়া ও মমতা দিয়ে মানসম্মত পড়ালেখা করানোর আহ্বান জানান।

সভায় নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট