1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের তৃতীয় সভা অনুষ্ঠিত প্যাপিরাস পাঠাগারের নতুন নেতৃত্বে রণি-লিমা, প্রধান পরিচালক মিজান প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন শাহরাস্তির ক্রিকেট সংগঠক সাদ্দাম হোসেন মিঠু মতলবের আশ্রয় প্রকল্পের ঘরে গরু-ছাগল পালন, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে ছাড় নয়’ : এমপি মানিক জন্ম-মৃত্যু নিবন্ধনে হাইমচরে সেরার স্বীকৃতি পেলেন আবু বকর সিদ্দিক মানিক কচুয়ায় মাংস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে  ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন শাহরাস্তির সাদ্দাম হোসেন মিঠু হাজীগঞ্জ সওজের কম্পিউটার অপারেটর ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত বিষ্ণুদীতে জমি মাপার বৈঠকে বিএনপি নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ

হাজীগঞ্জ সওজের কম্পিউটার অপারেটর ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
হাজীগঞ্জ সওজের কম্পিউটার অপারেটর ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিনিধি: হাজীগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত কম্পিউটার অপারেটর সাখাওয়াত হোসেন রনি (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মোটরসাইকেলযোগে চট্টগ্রাম থেকে হাজীগঞ্জে ফেরার পথে ফেনী সীমান্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনি এই দুর্ঘটনার শিকার হন। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের মনিহার গ্রামের আজিজ মাস্টার বাড়ির মৃত আমিনুল হকের ছোট ছেলে।

নিহতের ফুফা মোজবাহ উদ্দিন জানান, রনি দুই ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন। সম্প্রতি তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। তার কোনো সন্তান নেই। রোববার সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

হাজীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু হানিফ জানান, শনিবার অফিস খোলা থাকলেও রনি চট্টগ্রামে ছিলেন এবং অফিস খোলা থাকার বিষয়টি জানতেন না। প্রয়োজনীয় একটি নথির বিষয়ে সকালে ফোনে কথা হওয়ার পর রনি দ্রুত হাজীগঞ্জে ফেরার কথা জানান।

আবু হানিফের ভাষ্য, দুপুরের কিছু পর রনির মুঠোফোন থেকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানান, দুর্ঘটনায় গুরুতর আহত রনি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা চট্টগ্রামে নেওয়ার প্রয়োজন ছিল। পরে ফেনীতে থাকা রনির এক ফুফাতো ভাই হাসপাতালে পৌঁছে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামে নেওয়ার পথে সীতাকুণ্ডে রনির মৃত্যু হয়।

মনিহার ইউনিয়নের ইউপি সদস্য আবুল বাসার জানান, রনি ফেনীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার মরদেহ চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট