1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

হাজীগঞ্জে রাতে পুলিশের অভিযানে ১১ কিশোর আটক, মুচলেকায় অভিভাবকের জিম্মায় মুক্তি

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
হাজীগঞ্জে রাতে পুলিশের অভিযানে ১১ কিশোর আটক, মুচলেকায় অভিভাবকের জিম্মায় মুক্তি

নিজস্ব প্রতিনিধি: হাজীগঞ্জে রাতে অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১১ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে রাতে ঘোরাঘুরির সময় ওই কিশোরদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রাতে বাইরে থাকার বিষয়ে তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি বলে জানায় পুলিশ।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশের সিডিএমএস ডাটাবেজ পর্যালোচনায় তাদের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। পরে রাতে অপ্রয়োজনে বাইরে না ঘোরার অঙ্গীকার করলে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের ডেকে কিশোরদের তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া এবং ওসি (তদন্ত) রাজীব শর্মা।

হাজীগঞ্জ থানার ওসি কাওসার আলম ভূঁইয়া বলেন, কিশোরদের মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই অভিযানটি পরিচালনা করা হয়েছে। অপরাধমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট