1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

শর্তসাপেক্ষে জামিনে হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী ও তাঁর বাবা

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
শর্তসাপেক্ষে জামিনে হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী ও তাঁর বাবা

নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহম্মদ ও তাঁর বাবা ড. আলমগীর কবির পাটওয়ারীকে একটি প্রতারণা মামলায় শর্তসাপেক্ষে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত। বাদীর পাওনা টাকার অর্ধেক পরিশোধ করার পর আদালত এ জামিন মঞ্জুর করেন।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বিবাদীদের বিরুদ্ধে ৪২ লাখ টাকা প্রতারণার অভিযোগে মামলাটি করেন হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারের ব্যবসায়ী কবির হোসেন লিটন। শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা বাদীপক্ষের কাছে ৪২ লাখ টাকার মধ্যে ২১ লাখ টাকার পে-অর্ডার হস্তান্তর করেন। এরপর আদালত তাঁদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

এর আগে রোববার (১৮ অক্টোবর ২০২৬) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পর আসামিদের বিরুদ্ধে সমন জারি করা হয়। ওই দিন প্রিন্স শাকিল ও তাঁর বাবা ড. আলমগীর কবির আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে, প্রিন্স শাকিল আহম্মদের দায়ের করা একটি পাল্টা মামলায় ব্যবসায়ী কবির হোসেন লিটনও আসামি ছিলেন। জামিন আবেদনের পর রোববার আদালত তাঁকেও কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে সোমবার তাঁর আইনজীবী উচ্চ আদালতের জামিনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করলে বিচারক কবির হোসেনকেও জামিন দেন।

উভয় মামলার আইনজীবী ও সংশ্লিষ্ট আদালত সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট