1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে স্বপন মাহমুদের ক্রীড়াসামগ্রী বিতরণ আমাদের মধ্যে বৈষম্য নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন: জেলা পরিষদ প্রশাসক ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন শাহরাস্তিতে ছাত্রলীগের মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো জয়নব ভানুর প্যাপিরাস পাঠাগারের নতুন কমিটি গঠন শাহরাস্তিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে তোলপাড় নিমিষেই ছাই সব, দু শিশুসন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে প্রবাসীর স্ত্রী চাঁদপুর হবে সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ শহর মতলবে যুবদলের কেন্দ্রীয় দুই নেতাকে আল-রশিদ ক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা

ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে মেয়র প্রার্থী মো. মহিউদ্দিন

নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ পৌর এলাকার লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া মন্দিরের শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাতে মন্দিরে গিয়ে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে মো. মহিউদ্দিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মাধ্যমে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তিনি শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক—এ কামনা করেন।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিয়ে শান্তিপূর্ণ, সুন্দর ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত।

মো. মহিউদ্দিন বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে দলমত নির্বিশেষে রাজনৈতিক সহাবস্থান সৃষ্টি এবং ফরিদগঞ্জ পৌরসভার উন্নয়নে কাজ করবেন। এ জন্য তিনি সবার দোয়া চান।

এ সময় পূজামণ্ডপের আয়োজক, মন্দির পরিচালনা কমিটির সদস্য ও ভক্তরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট