1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শাহমাহমুদপুরে ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী রবিউল গাজী ইয়াবাসহ গ্রেপ্তার শাহরাস্তিতে সম্পত্তি নিয়ে দুই প্রবাসী ভাইয়ের বিরোধ, ন্যায়বিচার চান বড় ভাই মতলব দক্ষিণে মাদকসহ ২ ব্যবসায়ী আটক, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৩ মায়ের ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে ছেলে আটক ফরিদগঞ্জ মাদকসেবী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন মতলব দক্ষিণে গাবুয়া গ্রামে মিথ্যা মামলা দিয়ে প্রবাসীকে হয়রানীর চেষ্টার অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে শাহরাস্তিতে মাদক ব্যবসায়ীসহ ৬ আসামী গ্রেফতার মতলব দক্ষিণে ইয়াবা মামলায় ১জন  ও অন্যান্য মামলা সহ আটক ৫ প্রবাসে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, অপপ্রচার ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন শাহরাস্তিতে দুই প্রবাসীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ

অরাজনৈতিক ও সামাজিক সংগঠন সারা ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

আরাফাত আল-আমিন : মতলব উত্তর উপজেলার অন্যতম স্বনামধন্য অরাজনৈতিক এবং সামাজিক সেবা মুলক সংগঠন সারা ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর ) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসে এই দিনব্যাপী সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান আমিরুল ইসলাম রাসেল তত্ত্বাবধানে সংগঠনের সুপরিচিত কামরুল হাসান রাব্বি সার্বিক ব্যবস্থাপনা মতলব উত্তর উপজেলা গজরা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। পরিচালনা করেন সারা ফাউন্ডেশনের উপদেষ্টা ও ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ বিল্লাল হোসেন, গজরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমন মুন্সি, শ্রী বলরাম ঘোষ, মোঃ সুমন বেপারী, সাংবাদিক আরাফাত আল-আমিন, তানজিমুল হাসান মায়াজ, মোঃ মাহফুজুর রহমান, শামীম মিয়াজী, সেচ্ছাসেবী সংগঠন শিহরণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা, ইঞ্জিনিয়ার পরাগ মিয়াজি, গজরা ইউনিয়ন ছাত্রনেতা আরিয়ান ইসলাম শাহিন, দ্বীন ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারা ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন সাহাদাত সভাপতি।

তিনটি এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থীদের শীতবস্ত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্যবৃন্দ শীতবস্ত্র ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন, সারা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বাদল ফরাজী, মোঃ সাহাদাত হোসেন, তাহের খান, খাদিজা আক্তার, নেহাল সরদার, মোঃ মিরাজ, মোঃ জুম্মন, সুরমা আক্তার, মোঃ সুজন, মোঃ নাজমুল, মোঃ শামীম, শ্রী শ্যামল প্রমুখ।

উল্লেখ্য, সারা ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক একটি সংগঠন। সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। সংগঠনটি এর আগেও ৯ বছর শীতবস্ত্র বিতরণ ছাড়া ওএরই মধ্যে অত্র এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সংগঠনটি সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছে। সংগঠনটি এর আগেও বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইফতার মাহফিল, এতিমখানায় খাবার বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা প্রদান এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট