1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

প্রবাসীদের পাশে দাঁড়ানো অপুকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
প্রবাসীদের পাশে দাঁড়ানো অপুকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

স্টাফ রিপোর্টার: কম্বোডিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পাশে দাঁড়ানো মানবিক কর্মী আব্দুল্লাহ আল মামুন (অপু)-কে ঘিরে অপপ্রচারের অভিযোগ উঠেছে। প্রবাসীদের দাবি, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে।

প্রবাসীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, আইনি জটিলতায় সহায়তা করা এবং কোনো প্রবাসীর মৃত্যু হলে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থাসহ নানা মানবিক কাজে সক্রিয় ভূমিকা রাখছেন অপু।

কিছু প্রবাসীর অভিযোগ, কম্বোডিয়ায় সক্রিয় একটি সংঘবদ্ধ চক্রের অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অপু তাদের রোষানলে পড়েছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তারা।

প্রবাসী মহল বলছে, মানবিক কাজে নিয়োজিত একজন মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের শিকার করা দুঃখজনক। তারা এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট