1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে  সাইরেন এর ঈদ উপহার বিতরণ  অবৈধভাবে নদীর বালু উত্তোলন আমরা কেউ সমর্থন করবো না: নাসীরুদ্দীন পাটওয়ারী তারুণ্যের অগ্রদূতের ‘ভালোবাসার উপঢৌকন’ বিতরণ  চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এনসিপির মূখ্য সমন্বয়ক  নাসির উদ্দিন পাটোয়ারীকে সংবর্ধনা কোন নেতা কর্মী কোথাও গিয়ে বিশৃঙ্খলা করা যাবে না  – শেখ ফরিদ আহমেদ মানিক কচুয়ায় তালাবদ্ধ দোকানে আগুন, প্রাণ গেল শ্রমিকের দৈনিক আদি বাংলা পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোঃ জসিম উদ্দিন শেখ চাঁদপুর লঞ্চঘাটে বাড়তি ভাড়া ও যাত্রী হয়রানির অভিযোগ চালকদের বিরুদ্ধে কচুয়ায় ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস, আগুনে পুড়েছে অধিকাংশ

চাঁদপুরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে  সাইরেন এর ঈদ উপহার বিতরণ 

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
চাঁদপুরে সুবিধাবঞ্চিত তিন শতাধিক শিশুদের মাঝে ঈদ উপহার (ঈদের পোষাক) ও নগদ অর্থ প্রদান করেছে, সমাজসেবী সংগঠন সাইরেন। ১৮ মার্চ বুধবার সকাল ১১ টায় আক্কাস আলী রেলওয়ে একাডেমি মিলনায়তনে সাইরেন এর  প্রতিষ্ঠাতা সভাপতি,  চাঁদপুর মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফিরোজ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চাঁদপুরের সভাপতি অধ্যাপক ডাঃ মো. মোবারক হোসেন চৌধুরী।
এসময় তিনি বলেন, ডাঃ সাইফুল ইসলাম সোহেল এর সংগঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই ব্যতিক্রমী আয়োজন করেছে তা প্রশংসার দাবিদার। বিত্তবানরা ঈদের দিনে নতুন জামা কাপড় পড়বে আর ছোট ছোট শিশুরা পরবে না বা পরতে পারবে না এই বোধটার জন্য সমাজসেবী সংগঠন সাইরেন কে ধন্যবাদ জানাই।
এই এলাকায় এমনও পরিবার আছে যাদের সামর্থ্য কম, বা নেই, সেই সকল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন পোষাক ও নগদ অর্থ প্রদান করে শিশুদের মুখে হাসি ফুটিয়ে ঈদের আনন্দ সেয়াড় করার জন্য  সংগঠনের সকলকেই ধন্যবাদ জানান।
ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার,  মনিরুল ইসলাম, জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো চাঁদপুর এর কর্মকর্তা শফিকুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, দৈনিক প্রিয় চাঁদপুর এর প্রধান সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকার, সংগঠনের উপদেষ্টা শফিকুর রহমান, আক্কাস আলী রেলওয়ে একাডেমির প্রধান শিক্ষক মো.গোফরান হোসেন প্রমুখ।
সংগঠনের সভাপতি বলেন, সাইরেন একটি সমাজসেবী সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠার পরে থেকেই আমরা আমাদের সামর্থ অনুযায়ী গতানুগতিক ধারার বাহিরে একটু ব্যতিক্রমী কাজ করার চেষ্টা করি।  আগামীতেও আমাদের সাইরেনের সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় কাজের দ্বারা অব্যহত থাকবে বলে আমরা আশাবাদী।
# স্টাফ রিপোর্টার
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট