1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রিন্ট ও অনলাইনে সামন ভাবে পত্রিকাটি ভুমিকা রাখছে সমাজের কল্যাণে ….. মোতাহার হোসেন পাটওয়ারী হাজীগঞ্জের সাংবাদিক মহিউদ্দিন আল আজাদের ওপর হামলার ঘটনায় শাহরাস্তি প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ মতলব দক্ষিনে ১৩১ পিস ইয়াবা ও ৩শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হলেন ফয়সাল খন্দকার হাজীগঞ্জ সদর ইউনিয়নে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ; যুব সমাজ ধ্বংসের আশঙ্কা মেহের উত্তরে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার হাজীগঞ্জে প্রেসক্লাব কার্যালয় থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর শাহরাস্তিতে ১৩ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত হুমায়ুন কবির গ্রেপ্তার, ভুক্তভোগী ৬ মাসের অন্তঃসত্ত্বা মতলব দক্ষিণ উপজেলায় ৫৪ পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ চাঁদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিমিয় সভা

হাজীগঞ্জ সদর ইউনিয়নে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ; যুব সমাজ ধ্বংসের আশঙ্কা

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ পাটোয়ারী :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নে মাদকদ্রব্যের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক সেবন ও বিক্রির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সামাজিক অবক্ষয়, চুরি, কিশোর অপরাধ এবং সামাজিক নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার নিকটবর্তী হওয়ায় ইউনিয়নটিতে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াত রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি ভাসমান ব্যবসার আড়ালে মাদক বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। কেউ অটোরিকশা চালক, কেউ মৌসুমি ফল, সবজি, মাছ কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রেতার পরিচয়ে গ্রামে গ্রামে ঘুরে মাদক সরবরাহ করছে বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ রয়েছে, এসব মাদকের প্রধান শিকার হয়ে উঠছে এলাকার যুবক, ছাত্র ও কিশোররা। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগামী শিক্ষার্থীদের মধ্যেও মাদকের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের তৎপরতা, ইভটিজিং এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের ঘটনাও বাড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীর দাবি, মাদকাসক্তদের কারণে চুরি-ছিনতাইয়ের ঘটনাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যার পর অনেক পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এমনকি গৃহস্থের গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনাও নিয়মিত ঘটছে বলে অভিযোগ রয়েছে। এতে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত হয়ে পড়ছে।

স্থানীয়রা আরও জানান, মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা জনসমক্ষে এসব বিষয়ে কথা বললেও হেনস্তা ও নানা ধরনের চাপের মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন বাসিন্দা।

এ বিষয়ে সুহিলপুর গ্রামের স্থানীয় বাসিন্দা এম সাখাওয়াত হোসেন বলেন, “মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যুব সমাজ দিন দিন বিপথগামী হচ্ছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া কঠিন।”

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী, সেবনকারী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, এলাকাবাসী দ্রুত মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ইউনিয়নের সামাজিক শৃঙ্খলা, ঐতিহ্য ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট