1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রিন্ট ও অনলাইনে সামন ভাবে পত্রিকাটি ভুমিকা রাখছে সমাজের কল্যাণে ….. মোতাহার হোসেন পাটওয়ারী হাজীগঞ্জের সাংবাদিক মহিউদ্দিন আল আজাদের ওপর হামলার ঘটনায় শাহরাস্তি প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ মতলব দক্ষিনে ১৩১ পিস ইয়াবা ও ৩শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হলেন ফয়সাল খন্দকার হাজীগঞ্জ সদর ইউনিয়নে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ; যুব সমাজ ধ্বংসের আশঙ্কা মেহের উত্তরে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার হাজীগঞ্জে প্রেসক্লাব কার্যালয় থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর শাহরাস্তিতে ১৩ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত হুমায়ুন কবির গ্রেপ্তার, ভুক্তভোগী ৬ মাসের অন্তঃসত্ত্বা মতলব দক্ষিণ উপজেলায় ৫৪ পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ চাঁদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিমিয় সভা

মতলব দক্ষিনে ১৩১ পিস ইয়াবা ও ৩শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দিপু সরকার: চাঁদপুরের মতলব দক্ষিণে পৃথক মাদকবিরোধী অভিযানে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত জহিরুল ইসলামসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নির্দেশনায় পরিচালিত অভিযানে এসআই (নিরস্ত্র) সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর মুকুন্দি এলাকায় অভিযান চালান। এ সময় ফরিদ সওদাগরের বাড়ি থেকে সুমন সওদাগর (৩২) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, সুমনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
অপরদিকে, এসআই মো. ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোবারকদী গ্রামের বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন মাঠ এলাকায় অভিযান চালিয়ে বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেন। জহিরুল স্থানীয়ভাবে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত। তার কাছ থেকে ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জহিরুল ইসলামের বিরুদ্ধে সাতটি মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। অন্যদিকে সুমন সওদাগরের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে বৃহস্পতিবার (১৮ জুন) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, “১৩১ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট