1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

এস এম পারভেজ স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা, জনবল, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিনুল্লাহ বেপারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়সহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।হাসপাতাল পরিদর্শনের সময় স্থানীয় জনসাধারণ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। বিশেষ করে হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। এ সময় স্থানীয়রা হাসপাতালের নতুন নির্মিত ভবন নিয়েও তাদের উদ্বেগের কথা জানান। তাদের দাবি, ভবনটি উদ্বোধনের আগেই বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি ও নির্মাণগত ত্রুটির বিষয়টি চোখে পড়ছে। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ে স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুধু চিকিৎসার স্থান নয়, বরং প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই হাসপাতালের অবকাঠামো, চিকিৎসক-নার্সসহ প্রয়োজনীয় জনবল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি সেবার মান, পরিচ্ছন্নতা ও রোগীবান্ধব পরিবেশ উন্নয়নের দাবি জানান স্থানীয়রা। স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আশার সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, পরিদর্শনে উঠে আসা সমস্যাগুলো দ্রুত যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং উপজেলার সাধারণ মানুষ নিজ এলাকায় উন্নত ও নিরাপদ স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট