1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার: জেলা প্রশাসক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৬ আগস্ট থেকে তিনদিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়ে ১৮ আগস্ট শেষ হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশীয় মাছ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মৎস্য খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। নদী দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদানের মাধ্যমে এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় সভায় নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, মৎস্যচাষী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির প্রথম দিন ১৬ আগস্ট সকাল ৯টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হবে। পরে সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

১৭ আগস্ট দ্বিতীয় দিনে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা এবং মোলহেডে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

১৮ আগস্ট তৃতীয় দিনে সরকারি শিশু পরিবারে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট