1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় মিলেছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

শাহরাস্তি প্রতিনিধি ॥ চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও অতিরিক্ত বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও সুপারভাইজারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুমিল্লায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর সড়কে শৃঙ্খলা ফেরাতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচৌঁ জেবি উচ্চ বিদ্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ট্রাকের মালিক আব্দুল ওহাব (৪৫), তার বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ এলাকায়, কামাল (৪০), তিনি আল-আরাফা এক্সপ্রেস বাসের চালক, তার বাড়ি গাইবান্ধা জেলায়। অপরজন শোভন (৩৫), তিনি ওই বাসের সুপারভাইজার, তার বাড়ি বাগেরহাট জেলায়।

পুলিশ জানায়, চাঁদপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল অতিরিক্ত বালুবোঝাই ড্রাম ট্রাকটি। ট্রাকটি দ্রুতগতিতে বানিয়াচৌঁ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আল-আরাফাহ এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের পরিচয় শনাক্ত করা হয়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন- মো. শহিদুল্লাহ (৬০), তার বাড়ি নীলফামারী, আঞ্জুমান বেগম (৫০) এবং নিলয় (২০), পিতা মৃত মঞ্জু মিয়া, তাদের বাড়ি রংপুর জেলার মণ্ডুলপাড়া এলাকার রাধানগর গ্রামে। তাদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর সড়কে নিরাপত্তা ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বিকেল ৩টায় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে সভায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও পুলিশের তৎপরতা বাড়ানোর কথা জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলসহ সংশ্লিষ্টরা।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট