1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চান্দ্রা শিক্ষিত বেকার যুব সমবায় সমিতির উন্নয়ন সভা

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কেন্দ্রীয় সমিতি, সদস্য সমিতি ও বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাপকগণের অংশগ্রহণে ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারস্থ কেন্দ্রীয় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও কেন্দ্রীয় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন শেখের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমিতির সভাপতি মো. সেলিম আহমেদ।

সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন শেখ দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, সমিতির সদস্যদের মধ্যে টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে উপযুক্ত বিনিয়োগ গ্রহীতা চিহ্নিত করতে হবে। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজের গতি বাড়িয়ে সূচকের ঘাটতি কমিয়ে আনতে হবে। সর্বোপরি, প্রতিষ্ঠানের নীতিমালা ও নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে কাঙ্ক্ষিত সফলতার দিকে এগিয়ে যেতে হবে।

সভায় ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন। আলোচ্যসূচি অনুযায়ী সমিতির কার্যক্রম, বিনিয়োগ ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট