1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহরাস্তিতে স্কুল শিক্ষার্থীদের দিয়ে দায়সারা মৎস্য পক্ষ উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব: চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ দায়সারা আয়োজনের মধ্য দিয়ে পালনের অভিযোগ উঠেছে। আমন্ত্রিত অতিথিদের অনেকেই উপস্থিত না থাকায় উপস্থিত ব্যক্তিদের দিয়েই অতিথির সারি পূরণ করা হয়। এমনকি অতিথির কাতারে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতিকে রাখায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমালোচনার সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে মৎস্য চাষিদের উপস্থিতিও ছিল হাতে গোনা কয়েকজন। বিপরীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশি।

জানা গেছে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। পরে তিনি দাপ্তরিক কাজে জেলা শহরে চলে যান।
দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় আমন্ত্রিত উল্লেখযোগ্য অতিথিদের অনেকেই উপস্থিত ছিলেন না। এ অবস্থায় মঞ্চে অতিথির সারিতে দেখা যায় উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি কাজী হুমায়ূনকে। বিষয়টি নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা ও সমালোচনা দেখা দেয়।
এদিকে, মৎস্য চাষিদের জন্য আয়োজিত অনুষ্ঠানে চাষিদের উপস্থিতি ছিল খুবই কম। তবে দর্শকসারিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ফলে মৎস্য চাষি ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণের পরিবর্তে শিক্ষার্থীদের উপস্থিতির ওপরই অনুষ্ঠানটি অনেকটা নির্ভরশীল ছিল বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতিকে আমি চিনি না। একজন পৌর বিএনপি নেতার অনুরোধে তাকে মঞ্চে উঠানো হয়েছে। আমন্ত্রিত অতিথিরা উপস্থিত না থাকায় উপস্থিত লোকজনের মধ্য থেকে অতিথির সারি সাজানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
জাতীয় মৎস্য পক্ষের মতো একটি সরকারি কর্মসূচিতে সংশ্লিষ্ট মৎস্য চাষি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করে আরও কার্যকর ও প্রাণবন্ত আয়োজনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট