1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

নারায়ন রবিদাস : ‘মাদক থেকে দুরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলগামী শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদগঞ্জে থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি ও সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকালে উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ফরিদগঞ্জ থানার এসআই আমজাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার, শিক্ষানুরাগী আব্দুল মতিন, সহকারি শিক্ষক মহসীন হোসেন, রাজিয়া সুলতানা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রয়োজনীয় সচেতনার কারণে এবং অভিভাবকদেরসঠিক নজরদারি না থাকার কারণে মাদকের করাল গ্রাস স্কুলগামী শিক্ষার্থীদের গ্রাস করছে। তারা না বুঝেই মাদক সেবনের দিকে ঝুঁকছে। ফলে এসব শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যত অনিশ্চিত করে ফেলছে। তাদের পরিবারগুলোও নানা ধরনের সমস্যায় সম্মুখিন হচ্ছে। আমরা চাই শিক্ষার্থীরা তাদের পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সোচ্চার হউক। তবেই এসমাজ থেকে মাদক চিরতরে মুক্ত হবে।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি স্কুল আঙ্গিনা থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট