1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান মতলব দক্ষিণে পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

আশা সিমেন্ট, স্বপ্ন কারিগর-নির্মাণে আস্থার সঙ্গী, হাজীগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, আবুল খায়ের গ্রুপের অন্যতম একটি পণ্য “আশা সিমেন্ট ” কতৃক কুমিল্লা রিজিওনের আওতাধীন চাঁদপুর জেলার হাজীগঞ্জের এক্সক্লুসিভ ডিলার “মজুমদার বিল্ডার্স” এর অধীনে “কনস্ট্রাকশন সাব-কন্ট্রাক্টর ও রাজ মিস্তিরিদের নিয়ে “আশা সিমেন্ট-স্বপ্ন কারিগর ” কর্মশালা ও আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছ।

২৪ আগস্ট ২০২৬ইং রোজ সোমবার দিনব্যাপী হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল সংলগ্ন আনন্দ প্যালেস কমিউনিটি সেন্টারের ৩য় তলায় এই কর্মশালা ও আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি ও হাজীগঞ্জের মজুমদার বিল্ডার্সের প্রোপাইটর, আশা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মোঃ হাসিবুল হাসান ডালাস বলেন, আশা সিমেন্টকে গ্রাহকদের কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করছি। ইতোমধ্যে আশা সিমেন্ট বাজার চাহিদার মধ্যে অন্যতম, আশা সিমেন্টকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সকল নির্মান শ্রমিক, কন্ট্রাকটারসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্টের কুমিল্লা বিভাগের সহকারী ব্যবস্থাপক আলী রেজা মো. তালহা।

ওই সময় তিনি বলেন, আশা সিমেন্ট বাংলাদেশে প্রথম ট্রিপল টেস্টের সিমেন্ট যা খুবই মিহি এবং খুবই দ্রুত বন্ডিং তৈরি করে যার ক্লিনকার ৮০-৯৪%। একটি বাড়ি বানানোর জন্য অনেকের অবদান রয়েছে। তবে সাব কন্টাকটার ও রাজমিস্ত্রির অবদান সবচেয়ে বেশি। অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সাব কনট্রাকটর ও রাজমিস্ত্রিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক।

ওই সময় তিনি বলেন, নির্মাণ কাজের জন্য সেরা মানের সিমেন্টের মধ্যে অন্যতম আশা সিমেন্ট। যা আবুল খায়ের গ্রুপ বাংলাদেশে এই প্রথম ত্রিপল টেস্টেড সিমেন্ট হিসেবে বাজারজাত করন করছে। আর আবুল খায়ের গ্রুপ সব সময় ভালো মানের পণ্য তৈরি করে আসছে। আশা সিমেন্ট গুণগতমান নিশ্চিত করে আপনাদের সকলের প্রত্যাশা পূরণ করবে।

অনুষ্ঠান শুরুতে উপস্থিত সাব কন্টাকটার ও রাজমিস্ত্রিদের মধ্যে প্রশিক্ষণ দিয়ে থাকেন আশা সিমেন্টের ব্র্যান্ডিং প্রচারে প্রোডাক্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন,
শাহরাস্তির ডিলার “মেসার্স ইব্রাহীম খলিল এন্ড সন্স “এর স্বত্ত্বাধীকারী আলহাজ্ব মো: নুরুজ্জামান শরীফ,
কচুয়ার ডিলার মেসার্স রাশেদ এন্টারপ্রাইজের” স্বত্ত্বাধীকারী মো: রাশেদুল ইসলাম,
আশা সিমেন্টের এরিয়া ম্যানেজার মো.আসাদুজ্জামান রাজিব, আশা সিমেন্টের চাঁদপুর জেলার সিনিয়র মার্কেটিং অফিসার মোহাম্মদ ইবরাহিম এবং টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মো: আবু বকরসহ অনেকেই।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মজুমদার বিল্ডার্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রোপাইটর এবং হাজীগঞ্জ আশা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মোঃ হাসিবুল হাসান ডালাস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট