1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ বিভাগ। সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে শহরের ওয়ালেস বাজার এলাকা থেকে এ অভিযান শুরু হয়।

মহাসড়কের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকে কেন্দ্র করে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলী জানান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের প্রায় ৪৮ কিলোমিটার এলাকায় ছয় শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে এসব স্থাপনা উচ্ছেদ করে মহাসড়কের বিভিন্ন ইন্টারসেকশন উন্নয়ন ও বৃক্ষরোপণ করা হবে। এতে সড়কে যানজট কমার পাশাপাশি সরকারি সম্পত্তি উদ্ধার করা সম্ভব হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, মহাসড়কের ৪৮ কিলোমিটার এলাকায় থাকা অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। আগামী দুই দিন এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট