1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদপুর শহরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় শহরের স্টেডিয়ামস্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. নুর খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান চাঁদপুরের কৃতিসন্তান ড. সবুর খান ড্যাফোডিলকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের সব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার যে স্বপ্ন, তা বাস্তবায়নে শিক্ষার্থীদের একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, এসএসসি হচ্ছে শিক্ষাজীবনের প্রথম ধাপ। এরপরের ধাপগুলো আরও কঠিন। এসব ধাপ অতিক্রম করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। তাহলে শিক্ষার্থীরা ভবিষ্যতে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। যারা জিপিএ-৫ পেয়েছে এবং যারা সফলভাবে উত্তীর্ণ হয়েছে, তাদের অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, যারা পড়ার টেবিলে ছিল এবং পড়াশোনায় মনোযোগী ছিল, তারা ফলাফলে খারাপ করেনি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে আরও ভালো অবস্থানে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে যারা দেশকে নেতৃত্ব দেবে, তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডিরেক্টর জাফর ইকবাল খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এসআইএম জাহানইয়ার বিএন (অব.) এবং ড্যাফোডিল পলিটেকনিক স্কুলের অধ্যক্ষ সেলিম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (বাবুরহাট) ক্যাম্পাসের উপাধ্যক্ষ হারাধন চক্রবর্তী, ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসার মাহবুবুল হোসাইনসহ শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ রেজাউল করিম সোহেল। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন মুশফিকা আলম ইরা ও তাজবীর বিন হান্নান।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী নাঈমুল ইসলাম এবং গীতা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী শশ্রী শীল।

পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানান অনুষ্ঠানের অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট