1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৪ মার্চ শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারির পরিবর্তে ১৪ মার্চ থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবারই পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

এর আগে আগামী ৭ জানুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী পরীক্ষার একটি প্রাথমিক সময়সূচিও প্রকাশ করা হয়েছিল।

তবে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রায় দুই মাস পিছিয়ে আগামী ১৪ মার্চ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশের পর বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ ও অন্যান্য নির্দেশনা জানা যাবে।

পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট