1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চান্দ্রা বাজারে গাছ কাটার শ্রমিককে পেটানোর অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার এলাকায় মাছুম ওরফে নান্টু নামে এক দিনমজুরকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে মামুন পাটোয়ারী নামে এক ঔষধ ব্যবসায়ীর বিরুদ্ধে। গত শুক্রবার এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহত নান্টু বর্তমানে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত নিয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের দাবি, তিনি অত্যন্ত দরিদ্র ও অসহায়। ঘটনার পর থেকে তিনি বিষয়টি নিয়ে কথা বলতেও ভয় পাচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছুম ওরফে নান্টু বিভিন্ন মানুষের বাড়িতে বদলা শ্রমিক ও দিনমজুর হিসেবে কাজ করেন। ঘটনার দিন তিনি চান্দ্রা বাজার এলাকার এক ব্যক্তির বাড়িতে গাছ কাটার কাজে নিয়োজিত ছিলেন। এ সময় গাছ কাটা ও জমি নিয়ে বিরোধের জেরে মামুন পাটোয়ারীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নান্টুকে মারধর করা হয় বলে অভিযোগ।

তবে এ ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্যও পাওয়া গেছে। একটি সূত্রের দাবি, গাছ ও জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে।

অভিযোগের বিষয়ে মামুন পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নান্টু যে ব্যক্তির গাছ কাটার কাজ করছিলেন, সেটি আমার গাছ। আমার জায়গায় গাছ কাটার কারণে তাকে বারণ করেছি। কথা না শোনায় তাকে কয়েকটি থাপ্পড় দিয়েছি।

শ্রমিককে মারধর না করে গাছ কাটাচ্ছেন যিনি, তার সঙ্গে কথা বলা হয়নি কেন এমন প্রশ্নের জবাবে মামুন পাটোয়ারী বলেন, আমাদের বিষয়টি মিট হয়ে গেছে। আমি ঔষধ ও চিকিৎসার টাকা দিয়ে বিষয়টি মিট করেছি।

এদিকে, একজন অসহায় দিনমজুরকে মারধরের অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট