1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দলের ত্যাগী নেতাদের সম্মান জানিয়ে মতলব দক্ষিণকে মডেল উপজেলা গড়ার অঙ্গীকার শফিকুল ইসলাম সাগরের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: আসন্ন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে এক প্রেস বার্তা এবং খোলা চিঠি প্রদান করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর।
এক বিবৃতিতে তিনি উপজেলার সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। আগামী উপজেলা নির্বাচনে প্রার্থিতার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, “আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। দলটি একটি বড় রাজনৈতিক দল হওয়ায় স্থানীয় সরকার নির্বাচনে একাধিক প্রার্থী থাকাটা স্বাভাবিক এবং ইতিবাচক দিক। তবে দলের দুঃসময়ে কে কতটুকু ভূমিকা রেখেছেন এবং রাজপথে প্রত্যক্ষ দায়িত্ব পালন করেছেন, তা ত্যাগী জিয়ার সৈনিকেরা ভালো করেই জানেন।”
তিনি তথ্য উল্লেখ করে জানান, অদ্যাবধি উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা প্রায় ৭ জন এবং তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে। নতুন সব প্রার্থীদের ব্যক্তিগত শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিগত ১৮ বছর ধরে তিনি মতলব দক্ষিণের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জনগণের পাশেই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
নিজের রাজনৈতিক সততা ও আনুগত্যের কথা তুলে ধরে সাবেক এই ভাইস চেয়ারম্যান বলেন, “বিরোধী দলে থাকাকালীন আমি দুবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলাম। একবার দলীয় সিদ্ধান্ত মেনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করি এবং জনগণের ভালোবাসা ও সর্বোচ্চ ভোটে বিজয়ী হই। পরবর্তীতে চেয়ারম্যান প্রার্থী হলেও দলীয় ফোরামের সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করি। আগামী দিনে চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের দিকনির্দেশনায় অসমাপ্ত পথ চলতে আমি অবিচল আছি।”
বিবৃতিতে তিনি নামধারী স্বার্থান্বেষী মহল থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রতিপক্ষ বা ষড়যন্ত্রকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “খেলা হবে ব্যালট বিপ্লবের মাধ্যমে, কোনো বাঁকা পথে নয়। কিছু সুবিধাবাদী চক্র ত্যাগী নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা প্রতিহত করতে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।”
সবশেষে মতলব দক্ষিণ উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সাহায্য প্রার্থনা করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট