1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিএনপি গণমানুষের অধিকার আদায়ের দল – শেখ ফরিদ আহমেদ মানিক

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে চাঁদপুর জেলা বিএনপি।

এ উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল। তাই জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হবে। বিএনপি কোনো সুবিধাভোগীদের সংগঠন নয়; বিএনপি হচ্ছে গণমানুষের অধিকার আদায়ের দল। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি দলের প্রতিটি নেতা-কর্মীকে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

তিনি বলেন, রাজনীতি শুধু সভা-মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা করা এবং সমাজের কল্যাণে কাজ করাও রাজনৈতিক দায়িত্ব। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে আমরা সেই দায়িত্বেরই বহিঃপ্রকাশ ঘটাতে চাই।

তিনি আরও বলেন, চাঁদপুরের প্রতিটি উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। কোনো বিভেদ, বিশৃঙ্খলা কিংবা ব্যক্তিস্বার্থকে প্রশ্রয় দেওয়া হবে না। দলের স্বার্থ, জনগণের স্বার্থ এবং সাংগঠনিক শৃঙ্খলাই হবে আমাদের প্রধান শক্তি।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ মো. ইউনূস, ফরিদগঞ্জ বিএনপি নেতা মাহফুজুর রহমান টিপু, কচুয়া উপজেলা বিএনপি নেতা মাসুদ এলাহী সুভাষ, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, অ্যাড. জহির উদ্দিন বাবর, আফজাল হোসেন বেপারী, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোস্তফা কামাল, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ রায়হান মাঝি, সদস্য সচিব শামছুল আরেফিন খানসহ চাঁদপুর জেলার ৮টি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছেঃ- ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিটি উপজেলায় দুই হাজার করে বৃক্ষরোপণ, বিভিন্ন এলাকার পুকুর ও ডোবা থেকে কচুরিপানা পরিষ্কার করে মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও জনসভাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট