1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

হাইমচরে মিসবাহুল উলুম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

বিএম ফরিদ আহমেদ : চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণপুরে অবস্থিত মিসবাহুল উলুম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল। সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত সমাবেশে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য, নৈতিক শিক্ষা এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসবাহুল উলুম মাদ্রাসার উপদেষ্টা মো. সোহেল ভূঁইয়া

প্রধান অতিথির বক্তব্যে মো. সোহেল ভূঁইয়া বলেন, মিসবাহুল উলুম মাদ্রাসা প্রতিবছরই শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের পাশাপাশি হাইমচর উপজেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় সরকারি পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে জেলা পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখছে।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলাই মাদ্রাসার অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক চরিত্র গঠনে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, পাঠদানের মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারসহ বিভিন্ন বিষয়ে অভিভাবক ও সংশ্লিষ্টরা গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেন।

অভিভাবকরা মাদ্রাসার বর্তমান শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন ও সাফল্যের ধারা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা, মতামত ও পরামর্শের মধ্য দিয়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অভিভাবক সমাবেশটি সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট