1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম ইয়াজদানী (এনাম চৌধুরীর) উদ্যোগে ধারবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

 

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় তারই ধারাবাহিকতায় লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলেদেন আমন্ত্রিত অতিথি জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, আয়োজক এনাম চৌধুরী ও সমাজ সেবক মারুফ চৌধুরী।

অতিথিদের মধ্যে উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওছার আহম্মদ, সমাজ সেবক শরীফ শেখ, নাছিরুল ইসলাম খান, সাইফুল ইসলাম, আলাউদ্দিন, মিজানুর রহমান হাজরা, তৌফিক চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক সহ স্থানীয় অনেকে।

আয়োজক এনাম চৌধুরী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধান কাজ হচ্ছে সবুজ বনায়ন। যে কারণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে কাজটি শুরু করেছি। আশা করি শিক্ষার্থীরা এই গাছ রোপন করে যত্ন নিবেন। আর এর সুফলভাবে সমাজের সকলে। কারণ প্রধানমন্ত্রী গাছ রোপনের যে কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়নে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এর কাজকে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আরো তরান্বিত করবে বলে বিশ্বাস করি।

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাছ রোপনের কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে এনাম চৌধুরী। ধারাবাহিকভাবে ইউনিয়নের বিদ্যালয়গুলোতে কার্যক্রম অব্যাহত রেখেছেন। শিক্ষার্থীরা অবশ্যই এসব গাছের যত্ন নিবে এবং পরিবেশ রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।

এর আগে গত ২৩ আগস্ট একই ইউনিয়নের খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট