1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর শহরে ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, বড় দুর্ঘটনার শঙ্কা

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
বিদ্যুৎ খুঁটিতে বারবার আগুন, কার উদাসীনতায়?

স্টাফ রিপোর্টার : আগুন লাগার পর দৌড়ঝাঁপ, আগুন নেভানোর পর স্বস্তি  এভাবেই কি বৈদ্যুতিক অগ্নিঝুঁকি মোকাবিলা যথেষ্ট? চাঁদপুর শহরে মাত্র সাত দিনের ব্যবধানে বৈদ্যুতিক খুঁটিতে দুবার অগ্নিকাণ্ডের ঘটনায় এখন এ প্রশ্নই সামনে এসেছে। পরপর দুটি ঘটনা আর বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই; বরং ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক অবকাঠামোর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য স্পষ্ট সতর্কবার্তা হয়ে উঠেছে।

গত ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার শহীদ মুক্তিযোদ্ধা সড়কে ভূমি অফিসের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির তারের জঞ্জালে আগুন লাগে। এর ঠিক সাত দিন পর ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি স্থানই শহরের ব্যস্ত ও জনবহুল এলাকা। বিশেষ করে বিদ্যালয়ের সামনে প্রতিদিন শত শত শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীর চলাচল রয়েছে।

উদ্বেগের বিষয় হলো, বৈদ্যুতিক তারের পাশাপাশি একই খুঁটিতে ইন্টারনেট, ডিস ও টেলিফোনের অসংখ্য তার জট পাকিয়ে রয়েছে। এর সঙ্গে বিভিন্ন ব্যানার-ফেস্টুনও ঝুলতে দেখা যায়। ফলে একেকটি বৈদ্যুতিক খুঁটি যেন পরিণত হয়েছে তারের জটিল স্তূপে। এমন অবস্থায় সামান্য ত্রুটি বা অতিরিক্ত তাপ থেকেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতে পারে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, অতিরিক্ত তাপ কিংবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রশ্ন হচ্ছে এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? কার অনুমতি ও তদারকিতে একটি বৈদ্যুতিক খুঁটিতে এভাবে অসংখ্য তার ঝুলছে? দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ সংযোগ ও তারের জঞ্জাল থাকার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসেনি কেন এ প্রশ্নও এখন জোরালো হচ্ছে।

দুর্ঘটনা ঘটার পর আগুন নেভানোই সমস্যার স্থায়ী সমাধান নয়। ফায়ার সার্ভিসের দায়িত্ব অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা; অন্যদিকে বিদ্যুৎব্যবস্থার ঝুঁকি চিহ্নিত করা, অননুমোদিত বা ঝুঁকিপূর্ণ তারের জট সরানো এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের গেটসংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ঝুঁকি থাকলে সেখানে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

কয়েক মাস আগে চাঁদপুর শহরের বৈদ্যুতিক খুঁটির তারের জঞ্জাল নিয়ে প্রতিবেদন প্রকাশের পরও যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়ে থাকে, তাহলে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। কারণ অগ্নিকাণ্ডের পর ব্যবস্থা নেওয়ার চেয়ে অগ্নিকাণ্ডের আগেই ঝুঁকি শনাক্ত করে তা দূর করা অনেক বেশি জরুরি।

চাঁদপুরবাসীর প্রত্যাশা, তৃতীয় কোনো অগ্নিকাণ্ডের অপেক্ষায় না থেকে শহরের ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত চিহ্নিত করা হবে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ তার অপসারণ, খুঁটি পরিষ্কার রাখা এবং নিরাপদ বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট