1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

৭ দফা দাবি আদায়ে চাঁদপুরে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
৭ দফা দাবি আদায়ে চাঁদপুরে জেলা দলিল লেখক সমিতির সমাবেশ

বাংলাদেশ দলিল লেখক সমিতি ঘোষিত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমিতির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সমাবেশ হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় দলিল লেখক সমিতি ও চাঁদপুর জেলা সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলম বাবুলের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন চাঁদপুর জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিণ দলিল লেখক সমিতির সভাপতি জিয়াউল মোস্তফা তালুকদার (জীবন)।

সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতি ও চাঁদপুর জেলা সমিতির উপদেষ্টা এবং হাজীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল গাফ্ফার। জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন সংগঠনের জেলা সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি আব্দুল কাদের পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং অর্থ সম্পাদক মোর্শেদ আলম ভুট্টু।

সমাবেশে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দ এবং দলিল লেখকেরা উপস্থিত ছিলেন।

দাবিগুলো

দলিল লেখকদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা; প্রতিটি দলিলের জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন; লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারও দলিল মুসাবিদা ও রেজিস্ট্রির জন্য দাখিলের সুযোগ না রাখা; উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের লাইসেন্স না দেওয়া; উপজেলা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করা।

এ ছাড়া পক্ষগুলোর সরবরাহ করা কাগজপত্র ও তথ্যের ভিত্তিতে দলিল লেখার কারণে পেশাগত কাজের জন্য দলিল লেখক বা মুসাবিদাকারকদের আসামি না করা এবং পেশাগত সুরক্ষায় প্রয়োজনীয় আইন প্রণয়ন ও যুগোপযোগী সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন না হলে কেন্দ্র ঘোষিত যেকোনো কঠোর কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট