1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রূপসায় মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
রূপসায় মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি

মাদকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করার লক্ষ্যে ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আল আমিন তালুকদার। এতে আরও বক্তব্য দেন রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, বিট অফিসার এসআই হুমায়ুন কবির ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানে রবিউল আলম বাবু, মশিউর রহমান মনা মাস্টার, আব্দুল জলিল, ফারুক খান, আনোয়ার হোসেন সজিব, রফিকুল ইসলাম ও মনির হোসেনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সামাজিক আন্দোলনের আহ্বান

বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তাঁদের মতে, মাদক সমাজের বিভিন্ন স্তরে প্রবেশ করেছে এবং তা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন।

তাঁরা আরও বলেন, শুধু মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করে কারাগারে পাঠালেই সমস্যার পূর্ণ সমাধান হবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রতিটি বাড়ি ও পরিবার থেকে সচেতনতার উদ্যোগ শুরু করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট