1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আইন শামস বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য নবীন বরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
আইন শামস বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য নবীন বরণ

বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বৈশ্বিক সম্প্রীতির আবহে মিশরের ঐতিহ্যবাহী আইন শামস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। বিশ্বের প্রায় ৬০টি দেশের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী এ আয়োজন বহুজাতিক এক মিলনমেলায় পরিণত হয়।

গত রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) শুরু হওয়া এ আয়োজনে উপস্থিত থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উৎসাহ দেন মিশরে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) গৌতম কুমার দে। তাঁর উপস্থিতি বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে বিশেষ উদ্দীপনা ও আনন্দের সৃষ্টি করে।

বিশ্ববিদ্যালয়ের বহুজাতিক ক্যাম্পাস সংস্কৃতি উদযাপনের এ অনুষ্ঠানে আইন শামস বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্টগণ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি ও কূটনীতিকরাও এতে অংশ নেন।

আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রদর্শনী

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রদর্শনী। বাংলাদেশ, ভারত, সৌদি আরব, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও জীবনধারা তুলে ধরেন। বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশের লাল-সবুজের সংস্কৃতি ও কৃষ্টি বিশেষভাবে প্রশংসিত হয়।

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন ও ছাত্রসংগঠনগুলো বছরজুড়ে পরিচালিত উদ্ভাবন, গবেষণা ও সামাজিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে।

অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা জানান, আন্তর্জাতিক অঙ্গনে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাওয়া তাঁদের জন্য গর্বের। বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক সহযোগিতা তাঁদের শিক্ষাজীবনে নতুন অনুপ্রেরণা জোগাচ্ছে বলেও জানান তাঁরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট