1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আল-আমিন একাডেমিতে সভাপতি হলেন সদর ইউএনও

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে
আল-আমিন একাডেমিতে সভাপতি হলেন সদর ইউএনও

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-আমিন একাডেমির গভর্নিং বডি বাতিল সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্তই বহাল রেখেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়া স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আল-আমিন একাডেমির অধ্যক্ষ বরাবর পাঠানো চিঠিতে নতুন সভাপতিকে দ্রুত একটি অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে গভর্নিং বডি বাতিলের পক্ষে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, আল-আমিন একাডেমি প্রতিষ্ঠায় ‘আল-আমিন সোসাইটি’র সরাসরি অবদান না থাকা এবং একাডেমি প্রতিষ্ঠার পর সোসাইটিটির নিবন্ধন সম্পন্ন হওয়া।

এ ছাড়া গুণরাজদী ও বাবুরহাট এলাকায় অনুমোদন ছাড়া দুটি পৃথক ক্যাম্পাস প্রতিষ্ঠা, মূল ক্যাম্পাস ও ছাত্রী ক্যাম্পাসে অনুমোদনহীন অতিরিক্ত শ্রেণি শাখা পরিচালনা এবং ধারণক্ষমতার বেশি শিক্ষার্থী ভর্তি অব্যাহত রাখার বিষয়ও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এসব বিষয়ে অধ্যক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক হয়নি বলে চিঠিতে বলা হয়। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রবিধানমালা ২০০৯-এর প্রবিধান ৪৯ ও প্রবিধানমালা ২০২৪-এর প্রবিধান ৬৩ অনুযায়ী গভর্নিং বডি বাতিলের আগের আদেশই চূড়ান্তভাবে বহাল রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট