1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি

পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁদপুর জেলা সদরে বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট এ. কে. এম. সলিম উল্যা সেলিম, সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার, কার্যনির্বাহী সদস্য তমাল কুমার ঘোষ, ড. জাহাঙ্গীর খান, পিপি অ্যাডভোকেট কোহিনূর বেগম এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

কর্মসূচির শুরুতে চাঁদপুর পৌরসভার মেথা রোড এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।

এর পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এডিস মশার বংশবিস্তার রোধে জমা পানি অপসারণ, চারপাশ পরিষ্কার রাখা এবং সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণসহ বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

ইউনিট যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীর নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন উপ-যুব প্রধান-১ ফয়সাল শেখ, উপ-যুব প্রধান-২ নুর মোহাম্মদ, চাঁদপুর ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজ রেড ক্রিসেন্ট দলের দলনেতাসহ তরুণ স্বেচ্ছাসেবকেরা।

আয়োজকেরা জানান, পরিবেশ সংরক্ষণ ও মশাঘটিত রোগ প্রতিরোধে রেড ক্রিসেন্টের এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট