1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান

স্টাফ রিপোর্টার : সৌদি আরবে নিজ বাসা থেকে কয়েকজন ব্যক্তি ধরে নিয়ে যাওয়ার পর প্রায় পাঁচ মাস ধরে নিখোঁজ রয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার প্রবাসী শাহিন আহাম্মেদ (২৮)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাচ্ছে না পরিবার।

শাহিন উপজেলার দক্ষিণ বিষুরবন্দ গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি প্রায় চার বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন এবং অবিবাহিত।

পরিবারের বরাতে জানা যায়, গত ১১ এপ্রিল রাতে সৌদি আরবে নিজ বাসা থেকে কয়েকজন ব্যক্তি পরিচয় না দিয়ে শাহিনকে নিয়ে যান। পরিবারের দাবি, ওই ব্যক্তিরা নিজেদের সিআইডি পরিচয় দিয়েছিলেন। তবে তাকে কেন বা কোথায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এরপর থেকে শাহিনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

শাহিনের ছোট ভাই শাকিব জানান, তাকে নিয়ে যাওয়ার দুই দিন পর ভাইয়ের ফোনের ডাটা চালু দেখা যায়। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত একাধিকবার কল করা হলেও কেউ ফোন ধরেননি। রাত ৯টার পর ফোনের ডাটাও বন্ধ হয়ে যায়। এরপর আর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি।

ভাইয়ের সন্ধান পেতে গত ১৭ মে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সেন্টারে লিখিত আবেদন করেন শাকিব। তিনি জানান, ঈদের আগে প্রবাসী কল্যাণ সেন্টার থেকে ফোন করে জানানো হয়েছিল, তাদের পক্ষের কাজ শেষ করে আবেদনটি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে। দূতাবাস থেকে ফোনে জানানো হবে বললেও পরে আর কোনো ফোন আসেনি।

শাকিবের ভাষ্য, কয়েক দিন আগে কল্যাণ সেন্টারে আবার যোগাযোগ করলে একটি মোবাইল নম্বর এসএমএস করে দেওয়া হয় এবং ওই নম্বরে যোগাযোগ করে সৌদি দূতাবাসের সঙ্গে কথা বলতে বলা হয়। তবে এখনো শাহিনের অবস্থান বা পরিস্থিতি সম্পর্কে কোনো সঠিক তথ্য পায়নি পরিবার।

পরিবারের সদস্যরা সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে শাহিন আহাম্মেদের অবস্থান শনাক্ত করে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট