1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাংবাদিক জাবেদের পিতা ইমান হোসেন জমাদারের দাফন সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
সাংবাদিক জাবেদের পিতা ইমান হোসেন জমাদারের দাফন সম্পন্ন

পাঠক সংবাদ-এর ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক আওয়ার বাংলাদেশের জেলা প্রতিনিধি ও দৈনিক সুদীপ্ত চাঁদপুরের সাংবাদিক মো. জাবেদ হোসেনের পিতা ইমান হোসেন জমাদার (৮৬)-এর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত পৌনে ২টার দিকে বার্ধক্যজনিত কারণে ইমান হোসেন জমাদার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি……. রাজিউন)। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বাদ জোহর চাঁদপুর শহরের মাদ্রাসা রোডস্থ রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রেলওয়ে কাঁচ্চা কলোনী কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি ইউনুছ আহমেদ। এতে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় ইমান হোসেন জমাদারের মৃত্যুতে সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এক যৌথ শোকবার্তায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট