1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নির্বাচনকালীন দায়িত্ব পালনে চাঁদপুর জেলা পুলিশের চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
নির্বাচনকালীন দায়িত্ব পালনে চাঁদপুর জেলা পুলিশের চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের দক্ষতা, সক্ষমতা ও পেশাগত দায়িত্ব পালনের মান বৃদ্ধিতে দুদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ৪র্থ ব্যাচ শুরু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে নির্বাচনকালীন শান্তিশৃঙ্খলা রক্ষা, পেশাগত দায়িত্ব পালনের কৌশল এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মিয়াজী আলিফ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি পুলিশ সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশনা দেন। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ, আইনানুগ আচরণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও দিকনির্দেশনা দেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধারাবাহিক এ প্রশিক্ষণের মাধ্যমে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি ও সক্ষমতা আরও জোরদার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট