1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে রাতে ঘোরাফেরার অভিযোগে ৪৯ কিশোর আটক

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
চাঁদপুরে রাতে ঘোরাফেরার অভিযোগে ৪৯ কিশোর আটক

চাঁদপুর সদর ও শাহরাস্তি উপজেলায় রাতের বেলা অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ৪৯ জন কিশোরকে আটক করেছে পুলিশ। এর মধ্যে চাঁদপুর সদর থানায় ২৮ জন এবং শাহরাস্তি থানায় ২১ জন কিশোরকে আটক করা হয়। পরে অভিভাবকদের মুচলেকা ও সংশোধনের সুযোগ দিয়ে বেশিরভাগ কিশোরকে ছেড়ে দেওয়া হলেও চাঁদপুর সদরে আটক কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার সকালে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদ জানান, পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ২৮ কিশোরকে আটক করে থানায় আনে। জিজ্ঞাসাবাদে তারা ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। আটক কিশোরদের মধ্যে ১৯ জনের বিষয়ে সিডিএমএস (CDMS) পর্যালোচনা করে বিরূপ তথ্য না পাওয়ায় প্রথমবার সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, অন্যদের মধ্যে ৩ জনের বিরুদ্ধে মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলছে। একজন ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। আরও ৩ জনের বিরুদ্ধে রিপোর্টের ভিত্তিতে মাদক সেবন মামলা রুজুর অপেক্ষা রয়েছে। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জনকে আদালতে পাঠানো হবে।

একই রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ কিশোরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সদুত্তর দিতে না পারায় অভিভাবকদের থানায় ডাকা হয়। ভবিষ্যতে রাতে অযথা ঘোরাফেরা না করার অঙ্গীকারের পর এবং আগের কোনো অপরাধের রেকর্ড না থাকায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, কিশোরদের মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ অভিযান চালানো হয়েছে। কিশোরদের সঠিক পথে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট