1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাহাতলী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি ও অভিভাবক সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার সাহাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সংকট নিরসন ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন নবগঠিত এডহক কমিটির সভাপতি এস এম বাকের খন্দকার। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় বিদ্যালয়ের তৃতীয় তলায় নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও অভিভাবক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলাউদ্দিন আল আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী জিহাদুল ইসলাম। পরে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহাগ পাটওয়ারী, এডহক কমিটির অভিভাবক সদস্য মোস্তফা কামাল খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মতিন তপদার ভুট্টু, সাবেক অভিভাবক সদস্য বিল্লাল মল্লিক ও অভিভাবক রাজিয়া সুলতানা।

এছাড়া প্রাক্তন শিক্ষার্থী কবির চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী ও শরিফ হাওলাদার রিপনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতি এস এম বাকের খন্দকার বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শুধু পরিচালনা কমিটি বা শিক্ষকদের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সমাজের সম্মিলিত ভূমিকার মাধ্যমেই একটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও উন্নত করা সম্ভব।

তিনি বলেন, “সাহাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে আমরা কাজ করতে চাই। বিদ্যালয়ের শিক্ষক সংকট বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সংকট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে তাদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অভিভাবকদের উদ্দেশে এস এম বাকের খন্দকার বলেন, সন্তান শুধু বিদ্যালয়ে যাচ্ছে কি না, তা দেখলেই দায়িত্ব শেষ হয় না। বাড়িতেও তাদের পড়াশোনার প্রতি নিয়মিত নজর রাখতে হবে। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ আরও বাড়বে।

আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হলে ফরম পূরণ থেকে বিরত রাখা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের এ বিষয়ে নির্দেশনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন এডহক কমিটির সভাপতি।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট