1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঝরে পড়া রোধে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
ঝরে পড়া রোধে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ

‘অভাব যেন মেধার বিকাশকে থমকে দিতে না পারে’—এই মানবিক চেতনাকে ধারণ করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন। পারিবারিক অসচ্ছলতা ও নানা প্রতিকূলতায় থাকা মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা জীবন নির্বিঘ্ন করতে এক বছরের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে এইচএসসি পর্যায়ের প্রয়োজনীয় বই, খাতা, কলম ও পেন্সিলসহ শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

উপকারভোগী শিক্ষার্থীদের একজন শাহেদ হোসেন। পুরান বাজার পূর্ব রঘুনাথপুর হাজী আব্দুল করিম খান উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে তিনি বর্তমানে চাঁদপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখায় পড়ছেন। নানা অভাব-অনটনের মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন শাহেদ।

শিক্ষাসামগ্রী হাতে পেয়ে শাহেদসহ অন্য শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা জানায়, জেলা প্রশাসকের কাছ থেকে এই সহায়তা পেয়ে তারা আনন্দিত ও গর্বিত। ভালোভাবে পড়াশোনা শেষ করে ভবিষ্যতে দায়িত্বশীল কর্মকর্তা হয়ে দেশের সেবা করার প্রত্যয়ও ব্যক্ত করে তারা।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা বলেন, মেধাবী কোনো শিক্ষার্থীর পড়াশোনা যাতে অর্থাভাবে বন্ধ না হয়, সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত ১৪ জন শিক্ষার্থীকে এক বছরের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। যোগ্য অন্য আবেদনকারীদের ক্ষেত্রেও যাচাই-বাছাই শেষে সারা বছর সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঝরে পড়া রোধে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ইউএনও।

অনুষ্ঠান-সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ সাময়িক সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ভূমিকা রাখবে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন এগিয়ে নিতে সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট