1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পরিবেশ রক্ষায় চাঁদপুর সদরে ৩০ হাজার চারা রোপণ

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে
পরিবেশ রক্ষায় চাঁদপুর সদরে ৩০ হাজার চারা রোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় জুন থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রায় ৩০ হাজার ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দফতর এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমার নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে ৬১ প্রজাতির উন্নতমানের চারা রোপণ করা হয়েছে। এসব চারার মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল, কাঠগোলাপ, বকুল, ছাতিম, রঙ্গন, বেল, জাম্বুরা, গাব, চালতা, কদবেল, লেবু, কাউ, ডেউয়া, জাম, নিম, অর্জুন, জলপাই, কাঁঠাল, খেজুর, নারিকেল, তাল, হরীতকী, বাসক, হিজল, জামরুল, কাঠবাদাম, সেগুন, আমড়া, তমাল ও কদম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১২৬টি ওয়ার্ডের প্রতিটিতে ১৫০টি করে চারা রোপণ করা হয়েছে। এ ছাড়া ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বনিম্ন ৫০টি এবং ৮০টি মাধ্যমিক বিদ্যালয়ে সর্বনিম্ন ৪০টি করে গাছ লাগানো হয়েছে।

বিভিন্ন সরকারি দফতরেও বৃক্ষরোপণ করা হয়েছে। কৃষি বিভাগ প্রায় ১ হাজার এবং মৎস্য বিভাগ ১০০টি চারা রোপণ করেছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও প্রায় ১ হাজার চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে চারা সরবরাহ করা হয়েছে।

পুনর্খনন করা খালের দুই পাড়ে বৃক্ষরোপণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক পুনর্খননকৃত ‘বিশ্বখাল’, ‘চান্দ্রা খাল’ ও ‘বালিয়া খাল’-এর দুই পাড়ে ইতোমধ্যে প্রায় ৫ হাজার চারা রোপণ করা হয়েছে। চারাগুলোর সুরক্ষায় উপজেলা প্রশাসনের অর্থায়নে শক্ত বেড়া নির্মাণসহ পরিচর্যার ব্যবস্থাও নেওয়া হয়েছে।

ইউএনও এস এম এন জামিউল হিকমা বলেন, মানসম্মত চারা রোপণের পাশাপাশি সেগুলোর সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাঁর দাবি, গাছগুলো বড় হলে স্থানীয়রা ফল, ছায়া ও শুদ্ধ অক্সিজেন পাবেন। একই সঙ্গে পশুপাখি ও কীটপতঙ্গের নিরাপদ আবাসস্থল এবং খাদ্যের সংস্থান হবে।

গাব গাছের উপকারিতা তুলে ধরে তিনি বলেন, গাব গাছ বড় হয়ে ফল দিলে এলাকার জেলেরা তা ব্যবহার করে জাল টেকসই ও মজবুত করতে পারবেন। এতে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি জানান।

বৃক্ষরোপণকে দীর্ঘমেয়াদি ও টেকসই কর্মসূচিতে রূপ দেওয়ার কথা জানিয়ে ইউএনও বলেন, সদর উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে বছরে অন্তত একটি করে গাছ রোপণ করে, সে উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট