1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
চাঁদপুরে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর সদর উপজেলায় ভরণপোষণ না দেওয়া, মারধরের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, বসতঘর থেকে বের করে দেওয়া এবং হত্যার হুমকির অভিযোগে ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৭৫ বছর বয়সি এক বৃদ্ধা মা।

সোমবার (৫ অক্টোবর) চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব অডিটোরিয়ামে এক মেয়ে ও নাতনিকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদি গ্রামের বাসিন্দা মোছা. সুফিয়া বেগম। তিনি মৃত দেলোয়ার হোসেন খানের স্ত্রী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছা. সুফিয়া বেগম অভিযোগ করেন, ছেলে মনির হোসেন খোকা তাকে নিয়মিত ভরণপোষণ দেন না এবং বিভিন্ন সময় টাকা দাবি করে, টাকা না দিলেই তাকে অশ্লিল ভাষায় গালমন্দ করেন। এমনকি তাঁর স্বামীর মৃত্যুর পর তিনি যে সম্পত্তির মালিক হয়েছেন তা বিক্রি করে তাকে টাকা দেওয়ার জন্য চাপসৃষ্টি করেন এবং এক পর্যায়ে তাকে হত্যার হুমকী দিয়ে বাড়ি থেকে বের করে দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তার ছেলে নিয়মিত নেশা করেন এবং নেশাগ্রস্ত অবস্থায় প্রায়ই এ ধরনের কর্মকান্ড করেন।

সংবাদ সম্মেলনে মোছা. সুফিয়া বেগমের মেয়ে জাহানারা বেগম অভিযোগ করেন, আমার ভাই আমার কাছ থেকে বিভিন্ন সময় ৮ লাখ টাকা নিয়েছে। সেই টাকা চাইতে গেলেই অশ্লিল ভাষায় গালমন্দ করেন এবং আমাদের সম্পত্তি তার নামে লিখে না দিলে আমাদেরকে মেরে ফেলবেন হুমকী দেয়। বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগছি। আমার মাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। বর্তমানে আমার মা আমার বাড়িতে রয়েছে।

এছাড়াও সংবাদ সম্মেলনে মোছা. সুফিয়া বেগমের নাতনি মাওয়াই জান্নাত অভিযোগ করেন, আমার বিয়ের পর আমার স্বামী আমার নানা এবং মামার থেকে সম্পত্তি ক্রয় করে। ওই সম্পত্তি আমাদের নামে রেষ্ট্রি করে হলেও আমাদেরকে ভোগদখল করতে দিচ্ছেনা আমার মামা মনির হোসেন খোকা। আমরা সম্পত্তি দখল করতে গেলে আমাদের গালাগালি করে এবং বলে এখন ওই সম্পত্তি দখল করতে হলে তাকে পূণরায় ৫০ লাখ টাকা দিতে হবে। না হলে তিনি আমাদেরকে ওই সম্পত্তি ভোগদখল করতে দিবেনা। স্থানীয়ও ভাবে বেশ কয়েকবার বৈঠক হলেও তাতে কোন সুরাহ হয়নি।

সংবাদ সম্মেলনে মোছা. সুফিয়া বেগম এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট