1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলবের হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা ও র‍্যালী

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ অক্টোবর সোমবার বিদ্যালয় মাঠে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে উক্ত বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষকগণ তাদের দাবী আদায়ের জন্য সড়কে বর্ণাঢ্য র‍্যালী করার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন তপদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভাচ্যুয়ালী) উক্ত বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নেয়ামুল হোসাইন তুহিন। উক্ত বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সুমন মাষ্টারের উপস্থাপনায় শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বাবু তারকেশ্বর ঢালী। আরো বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল হোসাইন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান প্রদান করেন না, তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের শিক্ষা দেন। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা মানেই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শক্তিশালী করা।
দুঃখজনক হলেও সত্য, আমাদের শিক্ষাক্ষেত্রে এখনও নানা ধরনের বৈষম্য বিদ্যমান। সরকারি-বেসরকারি, বিভিন্ন স্তরের শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সুযোগ-সুবিধা ও আর্থিক নিরাপত্তায় পার্থক্য রয়েছে। একই দায়িত্ব পালন করেও অনেক শিক্ষক কাঙ্ক্ষিত বেতন, সুযোগ-সুবিধা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হন। এই বৈষম্য দূর করা এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। সময়োপযোগী বেতন কাঠামো, নিয়মিত বেতন-ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, চাকরির নিরাপত্তা এবং অবসরকালীন আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষকদের পদোন্নতি ও পেশাগত উন্নয়নের সুযোগ আরও কার্যকর করা উচিত।

শ্রেণিকক্ষে শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পাঠদান, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া কোনো বিশেষ সুবিধা চাওয়া নয়, এটি তাঁদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দাবি। একই সঙ্গে শিক্ষকদের জবাবদিহিতা, পেশাগত দক্ষতা ও নৈতিক দায়িত্ববোধ নিশ্চিত করতে হবে।

আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা চাই, যেখানে কোনো শিক্ষক বৈষম্যের শিকার হবেন না, কোনো শিক্ষক আর্থিক অনিশ্চয়তায় থাকবেন না এবং কোনো শিক্ষার্থী মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট