1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শিক্ষকরা সমাজ ও শিক্ষার্থীদের জন্য রোল মডেল

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
শিক্ষকরা সমাজ ও শিক্ষার্থীদের জন্য রোল মডেল

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে র‌্যালি বের হয়। এতে শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সকাল ১০টায় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না, পড়াশোনার বাইরেও সামাজিক শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে সুন্দর আচরণ, পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শিক্ষকরা সমাজ ও শিক্ষার্থীদের জন্য রোল মডেল। একজন শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র, মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শিক্ষার্থীদের প্রকৃতির মধ্যে বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ দিতে ‘প্রকৃতি পাঠশালা’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক। তাঁর মতে, এ ধরনের কার্যক্রমে শিক্ষার্থীরা সামাজিক সম্প্রীতি ও মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে বাস্তব শিক্ষা লাভের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের কাছে নিজেদের আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা কোনো একটি দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে তাঁদের দেখানো পথে চলা এবং ভালো নাগরিক হিসেবে দেশের সেবায় নিয়োজিত হওয়া উচিত।

সভায় বক্তারা শিক্ষকদের প্রতীকী, পেশাগত ও আর্থিক মর্যাদা নিশ্চিত করার দাবি জানান। শিক্ষানীতি, পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নে শিক্ষকদের সম্পৃক্ততা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, ধারাবাহিক পেশাগত উন্নয়ন এবং প্রযুক্তিগত জ্ঞানের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মমিনুল হক ও আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়াউদ্দিন খন্দকার। অনুষ্ঠানে জেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট