1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে প্রায় ১ কোটি টাকার ইয়াবা উদ্ধার, দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
চাঁদপুরে প্রায় ১ কোটি টাকার ইয়াবা উদ্ধার, দুজনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

চাঁদপুরে বড় ধরনের এক মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার নুরুল্লাপুরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান জানান, সদর উপজেলার নুরুল্লাপুর এলাকায় আবুল হাশেমের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ফারহান রনি ও তাঁর গাড়িচালক নূর হোসেন অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন—এমন তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে ফারহান রনির শোবার ঘরের খাটের নিচে বিশেষ কায়দায় রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বাসার আঙিনায় থাকা একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে আরও ১২০ পিস ইয়াবা পাওয়া যায়।

সহকারী পরিচালক জানান, ফারহান রনি একটি সুসংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদকের কারবার পরিচালনা করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। অভিযানের পর ফারহান রনি ও নূর হোসেন পলাতক রয়েছেন। তাঁদের পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট