1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষকের সম্মাননা পেলেন ড. মাসুদ হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষকের সম্মাননা পেলেন ড. মাসুদ হোসেন

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে কলেজ শাখায় শ্রেষ্ঠ ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. মো. মাসুদ হোসেন। শিক্ষকতা, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ অনন্য সম্মাননায় ভূষিত করা হয়। সোমবার (৫ অক্টোবর ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

অধ্যাপক ড. মাসুদ হোসেনের এ অর্জনে চাঁদপুরের শিক্ষা অঙ্গনে আনন্দের আবহ বিরাজ করছে। তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাসুদুর রহমানসহ কলেজের শিক্ষক ও কর্মচারীরা।

শিক্ষা ও গবেষণা

ড. মো. মাসুদ হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ফরিদগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘Analysis of Regional Disparity of Poverty in Bangladesh’ বিষয়ে গবেষণার ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। শিক্ষা ও গবেষণায় তাঁর প্রায় ২০টি গবেষণাধর্মী ও সৃজনশীল প্রকাশনা রয়েছে।

কর্মজীবন ও অবদান

গবেষণাধর্মী প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থায় কাজের পর বাংলাদেশ পরিবেশ আন্দোলনে (বাপা) কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ড. মাসুদ হোসেন। পরে ২২তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগ দেন। ভোলা সরকারি কলেজের ভূগোল বিভাগে তাঁর প্রথম কর্মস্থল ছিল। এরপর মুন্সিগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রেষণে দায়িত্ব পালন করেন। পিএইচডি গবেষণা শেষে ২০১৩ সালের মার্চে চাঁদপুর সরকারি মহিলা কলেজে যোগ দেন তিনি।

চাঁদপুর সরকারি মহিলা কলেজে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের ডিজিটালাইজেশন ও উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। একাডেমিক ক্যালেন্ডার ও সিটিজেন চার্টার প্রণয়ন, ওয়েবসাইট আপডেট, ভর্তি কার্যক্রম অনলাইনকরণ, সফটওয়্যারের মাধ্যমে ফল প্রকাশ, কম্পিউটার প্রশিক্ষণ এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম ও স্মার্ট বোর্ড স্থাপনের কাজে তাঁর অবদান রয়েছে।

২০১৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ) সম্মাননা পান ড. মাসুদ হোসেন। ২০১৯, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে তিনি চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। ২০২১ সালে ‘এপিএ পুরস্কার’ এবং ২০২২ সালে ‘শুদ্ধাচার পুরস্কার’ লাভ করেন। বিভাগীয় ও জেলা পর্যায়ের ধারাবাহিক সাফল্যের পর জাতীয় পর্যায়ের এই স্বীকৃতি তাঁর শিক্ষকতা জীবনের নতুন মাইলফলক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট