1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড

আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো সেলিম খান ও ছেলে শান্ত খানের লাশ

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
আদালতের নির্দেশে কবর থেকে তোলা হলো সেলিম খান ও ছেলে শান্ত খানের লাশ

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুরের বিতর্কিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চলচ্চিত্র অভিনেতা শান্ত খানের লাশ দাফনের দীর্ঘ ২৬ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। আইনি ও বিচারিক প্রক্রিয়ার স্বার্থে আদালতের নির্দেশে বুধবার (৭ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পারিবারিক কবরস্থান থেকে তাদের লাশ উত্তোলন করা হয়।

সকাল ৮টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম ও মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁন মিয়ার উপস্থিতিতে প্রথমে সেলিম খান এবং পরে শান্ত খানের মরদেহ তোলা হয়। পুলিশ পাহারায় মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে আবেদন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সকালে লাশ উত্তোলনের কাজ সম্পন্ন হয়েছে।

চাঁদপুরের সিভিল সার্জন ড. মোহাম্মদ নূর আল দীন বলেন, বিচারিক প্রয়োজনে অনেক সময় দীর্ঘদিন পরও লাশ উত্তোলন করতে হয়। এ ধরনের ক্ষেত্রে কঙ্কাল বা হাড়গোড় পরীক্ষা করেও গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত পাওয়া সম্ভব।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছেড়ে পালানোর সময় চাঁদপুর সদর উপজেলার বাঘড়া বাজারসংলগ্ন এলাকায় ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন। ওই রাতেই স্বজনরা চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে মরদেহ দুটি গ্রামে নিয়ে যান। পরদিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন করা হয়। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা করে।

নিহত সেলিম খান লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনি দেশজুড়ে ‘বালুখেকো চেয়ারম্যান’ হিসেবে পরিচিতি পান। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে শত কোটি টাকার অনিয়ম এবং দুর্নীতি মামলায়ও তিনি কারাভোগ করেন।

সেলিম খান প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র স্বত্বাধিকারী ছিলেন। তার ছেলে শান্ত খান এ প্রতিষ্ঠানের প্রযোজনায় কয়েকটি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন।

পুলিশের চাঁদপুর সদর সার্কেলের মিডিয়া সেল জানিয়েছে, ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পুনরায় দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট