1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান

দুর্গাপূজায় কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে অভিযান জোরদারের কথা জানাল পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
দুর্গাপূজায় কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে অভিযান জোরদারের কথা জানাল পুলিশ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, দুর্গাপূজাকে সামনে রেখে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার ঠেকাতে পুলিশ সজাগ রয়েছে। নিয়মিত অভিযানের পাশাপাশি পূজাকে কেন্দ্র করে এসব অভিযান আরও জোরদার ও কঠোর করা হবে। তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যরা দিনরাত কাজ করছেন।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, সবাই যেন শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন করতে পারেন, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। কোনো স্থানে সমস্যা মনে হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে সর্বোচ্চ চেষ্টা করে তা সমাধান করা হবে। আগের প্রাকপ্রস্তুতি সভায় কয়েকটি উপজেলার পূজামণ্ডপ ও বিভিন্ন সমস্যা সম্পর্কে তথ্য পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে এবং বাকি সমস্যাগুলোও সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নিজেও বিভিন্ন উপজেলার পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন। সব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা অনুষ্ঠিত হলে আগামী বছর আরও ভালোভাবে পূজা উদযাপন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

চাঁদপুরের বাইরের জেলা থেকে যেসব মণ্ডপে প্রতিমা আনা হবে, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান পুলিশ সুপার।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবিরের সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সভায় চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাইমচর, শাহরাস্তি, কচুয়া ও হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট